Allegations of Misconduct at Madrasah
বরিশালের উজিরপুর উপজেলার সাতলা সাইদিয়া মাদ্রাসার
কয়েকজন ছাত্রের বিরুদ্ধে পাশের মহিলা মাদ্রাসার ছাত্রীদের
দিকে উঁকি দেয়ার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত
একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে
এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। স্থানীয়
সূত্রে জানা যায়, পাশাপাশি অবস্থিত পুরুষ ও মহিলা
মাদ্রাসার মধ্যকার স্বল্প দূরত্বের সুযোগে কয়েকজন
ছাত্র মহিলা মাদ্রাসার দিকে উঁকি দেওয়ার চেষ্টা করে
বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করা হলে
ভিডিওটি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে
যায়। ঘটনাটি নিয়ে স্থানীয় অভিভাবক ও সচেতন
মহলের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা বিষয়টি তদন্ত করে
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
End of transcript · 93 words