দুর্গাপূজা ও বাঙালির ঐতিহ্য: বিশ্ব হিন্দু পরিষদের নির্দেশ নিয়ে সমালোচনা
2 min About India Faith
2 min About India Faith
বিশ্ব হিন্দু পরিষদ এখন বাঙালিকে দুর্গাপূজা শেখাবে। ঠাকুর কিরকম দেখতে হবে, প্যান্ডেল কিরকম দেখতে হবে, প্যান্ডেলের থেকে কত দূরত্ব অব্দি আমিষ খাবার দাবার বেচা যাবে, ঠাকুর
কি শাড়ি পরতে পারে না পরতে পারে, কেমনভাবে আর্টিস্টরা দুর্গা ঠাকুরকে represent করবে, এমনকি কার্নিভাল হবে কিনা, দেবী বক্সের উদ্বোধন কখন হবে,
এই সবকিছুই decide করে দিতে এসেছে বিশ্ব হিন্দু পরিষদ। আপনাদের বোধহয় একটু ভুল হচ্ছে। দুর্গা ঠাকুর যতটা হিন্দুর
তার থেকে অনেক বেশি বাঙালির। এটা বোধহয় আপনাদের জানা নেই। এই বঙ্গভূমিতে যখন হিন্দু ধর্ম বলে কোন ধর্ম ছিল না, সনাতনী চিন্তাভাবনার তখন প্রবেশ হয়নি,
তখন থেকেই দশভূজার পূজা হয় এই বাংলার মাটিতে। সেই পুজো করতেন অনার্য আদিবাসীরা। বলি দিয়ে ঢাকের আওয়াজে এই প্রকৃতিকে প্রসন্ন করার জন্য। এরপরে ঘটে আর্য
অনুপ্রবেশ এবং আর্যরা ধার করে এই দেবী মহাত্মাকে তাদের মার্কেন্ডেয় পুরাণে। তারপর ন-এ শতকে বিষ্ণুপুরের রাজা জগৎ মল্ল এই ঠাকুরকে
মৃন্ময়ী রূপ দেন। এই ইতিহাস বোধহয় আপনারা জানেন না। কি করে তারপর জমিদাররা এটাকে একটা একচেটিয়া উৎসব বানিয়ে নিজের বাড়ির মধ্যে এই উৎসব যাপন করতেন। তারপর কি
করে আবার সাধারণ মানুষ সেটাকে আপন করে নেওয়ার জন্য বাড়োয়ারি পুজোর শুরু করেছিল এবং সেই থেকে আস্তে আস্তে কি করে দুর্গা ঠাকুরের পুজো এই বাঙালির প্রত্যেকটি পাড়ার,
প্রত্যেকটি ঘরের এবং প্রত্যেকটি মানুষের কাছে একটা emotion হয়ে গেছে এটা বোধহয় আপনারা জানেন না। বাংলায় না দুর্গা ঠাকুর শুধুমাত্র দুর্গা ঠাকুর নয়, দুর্গা ঠাকুর
একদিকে দুর্গা আরেকদিকে উমা। কারও কাছে মা তো কারও কাছে মেয়ে। বাঙালির কাছে দুর্গা ঠাকুর বাঙালির ঘরের সন্তান। তাই আপনারা দয়া করে বাঙালিকে
শেখাতে আসবেন না যে কি করে বিভিন্ন রকম হিন্দুস্তানি ফরমান মেনে বাঙালিকে দুর্গাপূজা করতে হবে। দশকের পর দশক বাঙালি নিজের মতন দুর্গাপূজা করে এসেছে। বাঙালির
শিল্পকলার প্রতিফলন দুর্গাপূজায় হয়েছে। বাঙালি দুর্গাপূজাকে বিশ্বের সব থেকে বড় পুজো হিসেবে উদযাপন করেছে। তাই জন্যেই এখনো পর্যন্ত দুর্গাপূজাকে
UNESCO World Heritage মনে করা হয়। কারণ এর থেকে unique আর পৃথিবীতে কিছু নেই।
এটাও বোধহয় আপনারা জানেন না।
End of transcript · 302 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.