0:02

একদল বিদেশি নাগরিক রাস্তাঘাটে ঘুরছেন। প্রত্যেকের হাতে মোবাইল ফোন।

0:06

ফোনে লাইভ ভিডিও চলছে। দেখে মনে হতে পারে তারা সাংবাদিক কিংবা Google Street View Map-এর কাজ করছেন।

0:13

মাসের পর মাস তারা এভাবেই লাইভ ভিডিও করে চলেছেন।

0:16

সকাল থেকে রাত পর্যন্ত চলে তাদের লাইভ ভিডিও।

0:19

কখনো কখনো মানুষের বাড়িঘরের মধ্যে ঢুকেও ভিডিও করেন।

0:23

এতে বিভ্রান্তিতে পড়েন স্থানীয়রা।

0:27

বিশেষ করে ঢাকার উত্তরার বারো নম্বর সেক্টর ও টেকপাড়া এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত লাইভ ভিডিও করেন চীনা নাগরিকেরা।

0:34

স্থানীয়দের দাবি, দেড় শতাধিক চীনা নাগরিক এভাবে ভিডিও ধারণ করছেন।

0:41

গত সাতাশ অক্টোবর ও তিন নভেম্বর সরেজমিনে সতেরো জন চীনা নাগরিকের সঙ্গে কথা বলার চেষ্টা করে প্রথম আলো।

0:47

তবে বেশিরভাগই কথা বলতে রাজি হননি। ফাইংইও নামের একজন জানান, পণ্যের প্রচারের জন্য চীনের WeChat প্ল্যাটফর্মে লাইভ করেন তারা।

0:58

বাংলাদেশি গাইড রিতু আক্তার জানান, চীনা নাগরিকেরা WeChat ও Douyin সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও প্রকাশ করে আয় করেন।

1:05

এজন্য নিম্ন আয়ের মানুষ বসবাস করেন এমন এলাকা বেছে নেন তারা।

1:11

লাইভ ভিডিওর বক্তব্য অনুবাদ করে দেখা যায়, উত্তরায় ভিডিও করলেও অনেক সময় জায়গাটিকে ভারতের নয়াদিল্লি বলে পরিচয় করিয়ে দেন তারা।

1:18

বাংলাদেশের মানুষের জীবনযাত্রা নিয়েও নানা নেতিবাচক মন্তব্য করেন কেউ কেউ।

1:25

বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা নেই পুলিশেরও।

1:28

উত্তরা পশ্চিম থানার ওসি মোঃ খালিদ মনসুর জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

1:34

এ নিয়ে কাজ চলছে।

End of transcript · 204 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal