বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশকে দেখানো হচ্ছে ভারত হিসেবে।
ক্যামেরার সামনে সাজানো হচ্ছে ভারতীয় পণ্যের বাজার।
আর সেই দৃশ্য লাইভে বিক্রি হচ্ছে চীনে। এই অভিনব ডিজিটাল জালিয়াতির নেপথ্যে একদল চীনা নাগরিক, যাদের অবাধ বিচরণে এখন ব্যক্তিগত গোপনীয়তা হারানোর শঙ্কায় ঢাকার স্থানীয় বাসিন্দারা।
হাতে স্মার্টফোন নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত এভাবেই ঢাকার অলিগলিতে ঘুরছেন একদল চীনা নাগরিক।
ভিডিও করতে করতে তারা ঢুকে পড়ছেন মানুষের বেডরুম থেকে শুরু করে বাথরুমেও।
তবে এই অবাধ বিচরণের কারণ জানতে ক্যামেরা নিয়ে মুখোমুখি হতেই 'নো ইংলিশ' বলে এড়িয়ে গিয়ে সোজা উঠে পড়ছেন রিক্সায়।
নতুন রূপে নগদ ইসলামিক অ্যাপ। বেস্ট এভার টেকনোলজি আর স্মার্ট সার্ভিসের নতুন নতুন এক্সপেরিয়েন্স নিয়ে ফাস্টেস্ট নগদ ইসলামিক অ্যাপে সব হবে ননস্টপ।
কিন্তু কেন এই লুকোচুরি? জানা গেছে, রাজধানীর উত্তরা বারো নম্বর সেক্টর ও টেকপাড়া এলাকায় প্রতিদিন সকাল থেকে এভাবেই লাইভ ভিডিও করছেন একদল চীনা নাগরিক।
তবে এই লাইভের আড়ালে চলছে অভিনব ডিজিটাল জালিয়াতি।
তাদের এই জালিয়াতির মূল টার্গেট এখন স্থানীয় ফার্মেসিগুলো।
এইটা হাজার টাকা দিলেও বেচবে না। তারা এগুলা বেচে না।
বাংলাদেশে একটাও বেচে না। তাহলে এটা, এটা আপনারা এখানে কেন রাখলেন?
এটা রাখছে তারা, ই করে এটা দিয়া ভিডিও তৈরি করে।
আমি জানিনা রাখি, আমি জানিনা রাখি। এটা সাবান। সাবান। এটা ইন্ডিয়ান সাবান।
সো, এরপরে আপনার এই যে শ্যাম্পু আছে। কিছু ফিক্সড পণ্য আছে।
পণ্যগুলো বিক্রি করে। তো অনলাইনে বিক্রি করে।
ওরা এখানে বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপনের মাঝে ওদের দেশে এটা বুকিং হয়।
সে অনুযায়ী বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট তারা সেল করে।
এইগুলা সাজায় রাখে, খালি প্যাকেট। দেখেন, এইগুলা আছে না, এইগুলা ওনারা এরকম ভিডিও মোবাইলে রাইখা সামনে এইভাবে দেখায় দর্শকদেরকে, ভিডিও করে।
এটার মধ্যে কি আছে? খালি। এই যে, এইটা যে আপনার ফার্মেসিতে দিয়ে গেল বা আপনার- না, না, আমাদের দিয়ে যায়নি। বিক্রি করে না ওরা।
উনি বিক্রি করে না, শুধুমাত্র অ্যাড করে। রাখে? আচ্ছা, লাইভ করে।
তো এইটা আপনারা কেন এখানে রাখলেন? কেন রাখলাম? মানে, বলেন কি জন্য রাখলাম?
কোন স্বার্থ আছে বা আপনাদেরকে কি তারা টাকা দেয়?
জি, জি। মানে, কি একটু বলেন তো? ওরা পেমেন্ট করে হলে আপনের যদি যেদিন কাজ করবে, এই লাইভ করার জন্য পাঁচশো টাকা দিবে।
একদিনে? একদিনে। এই কারণে এই পণ্যটা আপনি রাখেন।
রাখি না। মানে ওরা লাইভ করে, থিয়ে, আবার নিয়েও যায়, থিয়েও যায়, এরকম।
ওরা বিক্রি করে না এই প্রোডাক্টগুলা। বিক্রি করে না? বিক্রি করে না, বিক্রি করে না ওরা।
বিক্রি করে না, শুধু লাইভ করে। শুধু লাইভ করে।
তার বিনিময়ে পাঁচশো টাকা নিচ্ছেন। আপনার কি একবার জানতে ইচ্ছা হয় না যে কেন, কি কারণে এটা করতেছে?
ইন্ডিয়াতে লাইভ করতে পারবে না। এইজন্য বাংলাদেশ থেকে করে, পাকিস্তান থেকে করে, নেপাল থেকে করে, ভুটান থেকে করে।
এই যে বিভিন্ন দেশে ঘুরে ঘুরে ওরা লাইভ করে।
ওরা যখন লাইভ করে তখন এটাকে কি বাংলাদেশ বোঝায় নাকি ইন্ডিয়া?
ইন্ডিয়া বোঝায়। প্রত্যেক লাইভের জন্য পাঁচশো টাকা?
না, না, না। না। যেদিন কাজ করবে ওইদিন দিয়ে পাঁচশো টাকা, যেদিন কাজ করবে না সেদিন টাকা দিবে না, এরকম।
ওরা কি বাংলা বোঝে? না। তাহলে ওদের সঙ্গে কমিউনিকেশন কিভাবে করে?
এই ট্রান্সলেটে। দৈনিক পাঁচশো টাকা ভাড়ায় ফার্মেসির সামনে সারি সারি সাজিয়ে রাখা হচ্ছে ভারতীয় বিভিন্ন সাবান, শ্যাম্পু ও প্রসাধনীর প্যাকেট।
আর এসব প্যাকেট দেখিয়ে উই-চ্যাটের মাধ্যমে চীনে চলছে পণ্যের রমরমা লাইভ বিজ্ঞাপন।
আমরা দেখতে পাচ্ছি, চায়না নাগরিকরা এখানে বেশ কিছু বক্স রেখে গেছে।
তার মধ্যে আসলে তাদের পণ্য আছে এবং এখানে অনেক ডিটেইলস লেখা আছে।
হয়তো এখানে কি কি পণ্য আছে সেগুলোর তালিকা আমরা একটু দেখতে চাই আসলে তারা কি পণ্য এখানে নিয়ে এসছে এবং তার মধ্যে কি আছে।
এই যেই পণ্যটি আমি হাতে নিয়েছি, এটি আসলে দেখে মনে হচ্ছে একটি ভারতীয় পণ্য এবং এই পণ্যের গায়ে আসলে লেখা আছে এটির দাম বা মূল্য ছ'শো টাকা।
কিন্তু এই প্যাকেটটির মধ্যে আসলে কিছুই নেই।
পুরো প্যাকেটটি একদম ফাঁকা। প্যাকেটে থাকা পণ্যগুলো মূলত ভারতীয় পণ্য এবং চীনা নাগরিকেরা উই-চ্যাটের মাধ্যমে যেই লাইভ করছেন সেখানে তারা দেখাচ্ছেন এটি বাংলাদেশ নয় বরং ভারত।
উই-চ্যাটের লাইভে তারা শুধু জায়গার নামই বদলাচ্ছেন না, বাংলাদেশের এই নির্ময়ের এলাকাটিকে চরম নেতিবাচকভাবে তুলে ধরছেন দর্শকদের কাছে।
একদিকে দেশের চরম অবমাননা, অন্যদিকে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনে অতিষ্ঠ স্থানীয়রা।
আপা, এই যে এদিকে কি চাইনিজরা আসে? হ্যাঁ, আসে।
মানে ওরা এসে কি বলে মূলত? ওরা কি জানতে চায় বা কি দেখায়?
রাস্তা দিয়া ওরা জানি কি কয়। অগো কতবার কয়। আমরা বুঝি না।
দেখি শুধু ভিডিও করে, আর কথা বলে। বাসা বাড়ি মানে ওদের দরজা খোলা থাকে, হেরা ঢুইকা পড়ে।
না বইলা ঢুইকা ভিডিও করে এদের মোবাইল দিয়া।
অনেক মহিলা মানুষ থাকে, হেরা ঢুইকা এগুলা ভিডিও করে।
এখন একজনের বাসা যদি হেদের দেশে আমরা যাইয়া যদি ভিডিও করি, এলাও করব না আমগোরে।
এখন আমগো দেশে আইসা ভিডিও করে, আমগো দেশের সরকার কোন ব্যবস্থা নেয় না।
এই দেখি চিনেরাই এখানে ভিডিও করে। এই বস্তিতে যায়, সবসময় কাগজ সিগারেট দেয়।
কেউ হাই হাই করে। এই আর কি। সবসময় তারা এইখানে এই করে।
কি করে আল্লাহই জানে। বাসার মধ্যে যাইয়া ওরা দুই সাইডে টেহা দেয়, বস্তির মধ্যে ঘুরে আরও ভিডিও করে।
বাড়ির ভিতর ঢুকে। কি করে? যাইয়া ভিডিও করে।
ওই যে রাস্তা দিয়া হাঁটে আর কথা বলে। মানে কি যে বলে তা তো বুঝি না।
অনেকে জিগাইলে বাংলায় বলে যে আমরা তেলে বিজ্ঞাপন দিতাছি, এইরকম। বাংলায় কথা বলে?
হ্যাঁ, বাংলায় বলে না। বাংলায় লেখা দেয়।
মাসের পর মাস বিদেশিদের এমন প্রতারণা ও অপ্রচার চললেও দৃশ্যমান কোন ব্যবস্থা নেয়নি প্রশাসন।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ জানালেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা।
বিপ্রতকর এটা। এটা যদি হয়ে থাকে এটা আমরা যাচাই করব।
এটা আইনের যে কাঠামো আছে সেই কাঠামোবদ্ধভাবেই আমরা যাচাই করব এটা।
আমরা আরও উর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে আমাদের, তাদের স্যারদের সঙ্গেও কথা বলব।
আশা করি এটা থেকে একটা ফ্রুটফুল একটা সমাধান হয়তো বেরিয়ে আসবে। থ্যাংক ইউ।
আমরা আরও দৃশ্যমান, অ্যা, যে, মোবাইল ভিজিলেন্সেস এটা আরও বাড়াব।
বাংলাদেশের ফার্মেসি, ভারতীয় পণ্যের মোরগ আর ক্রেতা চীনের।
তিন দেশের নামে চলা এই অভিনব ডিজিটাল প্রতারণা বন্ধ হবে কবে?
বাইজিদ সাদ, বাংলা ভিশন, ঢাকা।
End of transcript · 933 words
Up next
2:08 Discussion on Marriage and Children
1:04 Investigation into Illegal Video Recording
0:51 Discussion on Bangladesh-India Border Interest
1:43 Political Situation in Bangladesh
0:12 Political Movement and Funding in Pakistan
0:56 Conversation about a car incident
6:22 Discussion on Interfaith Relationships
6:29 Digital Fraud Involving Chinese Citizens in Bangladesh
1:07 Emotional dialogue about conflict resolution
2:20 Film Script Discussion on Historical Events
0:54 Political Critique on Leadership Experience
1:49 Conversation about Relationships and WhatsApp
Made with TranslateMom
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.