দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি নড়াইলের কালিয়া উপজেলার বে इंडারচর গ্রামে।
এটি কালিয়ার ঠিক অ্যাঁ অ্যাঁ এমন একটি জায়গায় পড়েছে পৌরসভার ঠিক ভেতরের একটা মূল একটি অংশে।
যে জায়গায় গত শুক্রবার অ্যাঁ যে ঘটনাটি ঘটেছে, বেশ কিছু বাড়িঘর পুড়িয়ে দেওয়া এবং ভাঙচুরের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা হয়েছে।
এরকম একটি বাড়িঘরে আমরা এসেছি এবং অনেকের সাথে কথা বলেছি।
আমরা সকাল থেকে অন্তত পঞ্চাশটি বাড়িঘরে অ্যাঁ যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি।
তারা যে বিষয়টি দাবি করেছেন, বেশিরভাগ বাড়িঘর ভাঙচুর এবং পরবর্তীতে সে সমস্ত জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
এখানকার যারা বাসিন্দা রয়েছেন তাদের বক্তব্য জানার চেষ্টা করেছি।
তারা কী বলছেন সেটি শোনার চেষ্টা করেছি। একটি প্রশ্ন ছিল এখানে যে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে সেটির সংখ্যা কেমন?
এটি নিয়ে এখানকার যারা বাসিন্দা রয়েছে তাদেরও বিভিন্ন ধরনের মতামত রয়েছে।
তবে আমাদের চোখে এখন পর্যন্ত যে চিত্রটি এসেছে সত্তর থেকে আশিটির নিচে সেটি হওয়ার সং-সম্ভাবনা খুব কম।
শুধু বাড়িঘর নয়, দোকানপাট সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যাও রয়েছে।
যে সমস্ত বাড়িটি আক্রান্ত হয়েছে, বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, সে সমস্ত বাড়ির বেশিরভাগ বাড়িতেই পুরুষ শূন্য এবং নারীরা সেখানে উপস্থিত।
তারা আকুতি মিনতি জানাচ্ছেন এবং তারা বলছেন যে তাদের বাড়িঘর শুধু পুড়িয়ে দেওয়া হয়নি, ভাঙচুর করা হয়নি, এর পাশাপাশি বাড়িতে লুটপাট করা হয়েছে।
কারো গরু লুটপাট করা হয়েছে, কারো স্বর্ণালংকার এবং অন্যান্য দামি মালামাল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অভিযোগ তোলা হচ্ছিল যে, এখানে যে সমস্ত বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে তার অনেক বাড়িঘর হিন্দু সম্প্রদায়ের।
কিন্তু আমরা এখানে যতগুলো বাড়িঘর গিয়েছি এবং যতগুলো বাড়িঘর যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সাথে কথা বলেছি, এরকম অন্তত বিশটি পরিবারের সাথে কথা বলার পর তারা অন্তত এটি বলেছেন যে, এখানে এই গ্রামে অন্তত কোনো হিন্দু পরিবার নেই।
অবশ্য পাশের আরেকটি গ্রামে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িতে গত বুধবার হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।
অনেক বাড়ির অ্যাঁ যারা বাসিন্দা রয়েছেন তারা বলছেন তাদের থাকার জন্য উপরে অ্যাঁ মাথার উপরে ছাদটুকু নেই এবং আমরা বেশিরভাগ জায়গায় দেখেছি তেমন একটি বাড়ি।
ধরুন এই ঘরটি রয়েছে। এই ঘরের মেঝেটি পর্যন্ত কোথাও থাকার পর্যন্ত জায়গা নেই।
বিশেষ করে অ্যাঁ বেশিরভাগ বাড়ি যখন পুড়েছে এবং অ্যাঁ কোনো আসবাবপত্র অবশিষ্টই নেই।
আবার কোনো কোনো বাড়িতে আমরা গিয়ে দেখেছি সেখানে কিছু কিছু আসবাবপত্র রয়েছে।
কিন্তু তার প্রতিটি আসবাবপত্র ভাঙাচোরা এবং এই গ্রামের অর্থাৎ বেন্ডারচর গ্রামের একদিক থেকে যদি ধরি যে সেখানে এমন অনেক পরিবার আমরা পেয়েছি তারাও আমাদের কাছে অভিযোগ করেছেন যে, অ্যাঁ তারা কোনো ধরনের রাজনৈতিক দলের সাথে তাদের সংশ্লিষ্টতা নেই।
কিন্তু তারপরেও অ্যাঁ তাদের বাড়িঘরে হামলা কিংবা অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং তারা দাবি করেছেন যে, অ্যাঁ তারা কিছু জানতেন না।
হঠাৎ ঘটনার অ্যাঁ গত শুক্রবার সন্ধ্যার সেই ঘটনার অ্যাঁ পরিক্রমায় তারা ঘর থেকে দ্রুত একাকাপড়ে বেরিয়ে পড়েছিলেন।
কিন্তু পরে ঘরে এসে অ্যাঁ তারা আর বাসার কিছু অবশিষ্ট পাননি।
একটি প্রশ্ন এখানে এসেছে যে, এই ঘটনাটি কী কারণে ঘটল কিংবা হঠাৎ করে এই পরিস্থিতি কেন তৈরি হল?
এর ব্যাখ্যায় সবাই একবাক্যে বলেছেন, গত বুধবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কর্মসূচি, তাদের কর্মসূচিকে ঘিরে তার প্রতিবাদে বিএনপি নেতাকর্মী একটি মিছিল বের করেছিল।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা সেই বিএনপি এবং কর্মী সমর্থক দুই উপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে এবং সেই হামলার ঘটনায় অন্তত বিএনপি এবং তার অঙ্গ সংগঠন জাসাসের দুইজন নিহত হন এবং ওই নিহতের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবারে সন্ধ্যার দিকে এই হামলার ঘটনা ঘটে।
প্রথমে এখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি মুক্তি বিশ্বাসের বাড়িতে প্রথমে হামলা চালায় এবং তার বাড়ির আশপাশ ঘিরে বেশ কিছু বাড়িতে প্রথমে হামলা এবং ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে এবং সেটি আমরা সরেজমিনে এসে দেখতে পেয়েছি।
বেশিরভাগ বাড়িঘরে আমরা এসে পুরুষ মানুষের উপস্থিতি পাইনি।
নারী যারা রয়েছেন তাদেরও কেউ কেউ মুখ খুলতে ভয় পাচ্ছেন।
তারা এগুলো নিয়ে সরাসরি অভিযোগ করছেন না কারো বিরুদ্ধে।
কারা এগুলো করেছেন? তাদের কেউ কেউ এমন দাবিও করেছেন, যখন সেই হামলা চালানো হয়েছিল, তাদের কেউ কেউ মুখোশ পড়ে এসে হামলা চালিয়েছেন, যে কারণে তারা অনেককেই চিনতে পারেনি।
তবে এখনো পর্যন্ত আমরা যে চিত্রটি দেখেছি, এই গ্রামের মানুষের মধ্যে একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পুলিশ এই ঘটনাস্থল থেকে বেশ কিছুটা এক থেকে দেড় কিলোমিটার মধ্যে দূরত্বের দায়িত্ব পালন করছে।
তবে সার্বিক পরিস্থিতি অ্যাঁ এখন তুলনামূলক গতকালকের তুলনায় কিছুটা স্বাভাবিক হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে।
End of transcript · 662 words
Up next
5:09 Wedding Refusal and Family Dynamics
3:49 Witness Account of a Burglary Incident
1:37 Discussion on Bangladesh Liberation War
5:09 Dialogue about Marriage and Relationships
0:29 Support for Pakistan in Sports Rivalry
1:00 Conversation about buildings and noise
8:23 Discussion on Relationships and Personal Dynamics
8:57 Leveraging AI for Business Growth
1:08 Discussion on Women's Role in Religion
3:04 Dialogue from a Historical Drama
7:50 Political Speech and Legal Defense Issues
3:16 Emotional Dialogue in a Dramatic Scene
Made with TranslateMom
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.